কীভাবে ব্লগ এবং অ্যাডসেন্স অ্যাকাউণ্ট তৈরির করতে হয় : সম্পূর্ণ পদ্ধতির আলোচনা
১। কিভাবে ব্লগ তৈরি করতে হয় ?(How to create a blog?)
আপনাকে অবশ্যই প্রথমে একটি Gmail অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরে আপনাকে Google Chrome বা অন্য কোনও ব্রাউজারে সেই অ্যাকাউন্টে লগইন করতে হবে। তারপরে গুগলে যান এবং 'BLOGGER' টাইপ করে সার্চ করুন। আপনার সার্চের ফলাফলগুলির শীর্ষে একটি লিঙ্ক দেখানো হবে। এটি https://www.blogger.com
তারপর লিঙ্কটিতে ক্লিক করুন। আপনাকে একটি স্ক্রিন প্রদর্শিত হবে যেখানে লেখা থাকবে "CREATE YOUR BLOG"। তখন ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে আপনাকে এটিতে ক্লিক করতে হবে । তারপর সেই ওয়েবসাইটের অভ্যন্তরে প্রবেশ করবে। এবার থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং তারপরে "CREATE BLOG" এ ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে আপনার ব্লগের শিরোনাম হিসাবে একটি নাম বেছে নিতে হবে এবং "NEXT" এ ক্লিক করতে হবে। এই শিরোনামটি আপনার ব্লগ অ্যাকাউন্টের শীর্ষে প্রদর্শিত হবে।
একটি ব্লগের নাম choose করার পরে আপনাকে আপনার ব্লগের জন্য একটি লিঙ্ক create করতে হবে যেমন abcdblog.blogspot.com এবং সম্পন্ন করতে "NEXT" এ ক্লিক করুন।
এখন আপনি আপনার একটি ব্লগার অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং তারপরে আপনার ব্লগের "DESCRIPTION" এবং "META TAGS" যুক্ত করার জন্য "SETTING" অপশন এ ক্লিক করুন। তারপরে "SEARCH DESCRIPTION" এ ক্লিক করুন এবং আপনার ব্লগারের বিষয় অনুযায়ী কিছু KEYWARD লিখুন। এখন এই ব্লগে আপনি পোস্ট করতে পারবেন।
২। কিভাবে আপনি আপনার ব্লগটিকে AdSense এর জন্য প্রস্তুত করতে পারবেন? (How to make eligible for AdSense?)
আপনার ব্লগ থেকে আপনি আয় করতে পারবেন। যখন ব্লগটিতে বিজ্ঞাপন দেখানো শুরু করবে তখন থেকে আপনার আয় শুরু হবে। সেই বিজ্ঞাপন কিভাবে আসবে অর্থাৎ ব্লগটিকে AdSense এর জন্য প্রস্তুত করতে পারবেন , তার বিবরণ দেওয়া হল।-
প্রথমে আপনাকে ADSENSE এর জন্য আবেদন করতে হবে। তারপর account টি সম্পন্ন হতে কিছুদিন সময় লাগবে। আপনার ব্লগ ও ADSENSE Account টি একে অপরের সাথে যুক্ত করে নিন।
আপনার ব্লগটিতে AdSense এর জন্য আবেদন করার আগে লক্ষ্য রাখতে হবে যে ব্লগটির পোস্টগুলি ADSENSE POLICY এর শর্ত পূরণ হয়েছে কিনা।
AdSense এর আবেদন করার আগে নিম্নের বিষয়গুলি নজর রাখতে হবে-
১. আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে।
২. সেই পোস্টগুলো যাতে Unique হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
২. পোস্ট গুলিতে যেন real views আসে তার ব্যবস্থা করতে হবে।
৩. আপনার বয়স ১৮ এর উর্দ্ধে হতে হবে।আপনার বয়স যদি ১৮ এর নীচে হয় তাহলে আপনার আবেদন সম্পন্ন হবে না।
৪. ব্লগের মধ্যে দৈনিক পোস্ট করতে হবে এবং সেই পোস্টকে স্যোশাল মিডিয়ায় share করতে হবে।
৩। কিভাবে AdSense Account খুলবো? (How to create an AdSense account?)
আমরা এখন জানবো, ADSENSE এর জন্য আবেদন কিভাবে করতে হবে অর্থাৎ কিভাবে একটি AdSense account খুলতে হয়?
প্রথমে আপনার blog টি open করুন। এরপর একদম বাদিকের সবার উপরে ক্লিক করুন। কিছু মেনু অপশন আসবে, সেখান থেকে "EARNINGS" এ ক্লিক করুন। আপনার যদি "AdSense account" বানানো না থাকে তাহলে দেখবে "Create AdSense Account" হিসেবে একটি অপশন আছে। তখন সেখানে ক্লিক করুন।
এবার একটি Gmail account বেছে নিতে হবে, যেটির দ্বারা আপনার ব্লগটি তৈরি করা হয়েছে। সিলেক্ট করার পর যাবতীয় তথ্য প্রদান করে "Create Account" এ ক্লিক করুন।
তখন আপনাকে আপনার payment এর সঠিক বিবরণ যুক্ত করার নির্দেশ দেওয়া হবে। এবং শেষে আপনার ফোন নম্বরটি verification করে "Submit" এ ক্লিক করুন।
এটি সক্রিয় হতে কিছুদিন সময় লাগবে। ১ থেকে ২ সপ্তাহের মধ্যে ইমেলের মাধ্যমে সক্রিয় হয়েছে কিনা সেই নোটিফিকেশন পেয়ে যাবেন।

No comments