ট্যুইটারে বিগত সপ্তাহে দৈনিক 1.6 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে : Elon Musk
Elon Musk তার সম্প্রতি একটি ট্যুইট করে জানিয়েছেন যে
বিগত সপ্তাহে দৈনিক ১.৬ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে। সেই ট্যুইট ঘিরে বহু মন্তব্য হয়েছে। তবে ট্যুইটার
কেনার পর থেকে Elon Musk এর ব্যবসায়িক যে উন্নতি ঘটেই চলেছে তা বলার অবকাশ রাখে না।।
তার করা টুইটে তিনি বলেছেন "টুইটার এই সপ্তাহে দৈনিক
1.6 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী যোগ করেছে, যাইহোক সর্বদা সর্বোচ্চ" "Twitter
added 1.6M daily active users this past week, another all-time high".
তিনি তার পোস্টে একটি মন্তব্যে বলেছেন যে "এটি অনেক
উন্নতি করবে কারণ টুইটার উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং জাপানের বাইরে ব্যবহার করার
জন্য দ্রুত হয়ে উঠেছে।"
অপরদিকে Mr Beast নামের এক ব্যক্তি Elon Musk এর ট্যুইটে মন্তব্য করেন যে "I wonder what YouTube’s daily actives is." সেই মন্তব্যের জবাবে Elon Musk জানান যে “ Let’s see what happens when Twitter offers good video with higher compensation for creators”
যার অর্থ দাঁড়ায় “আসুন দেখি কি হয় যখন টুইটার নির্মাতাদের জন্য উচ্চতর ক্ষতিপূরণ সহ ভাল ভিডিও অফার করে...।” সম্প্রতি সেই ট্যুইটকে ঘিরে বহু চর্চা হয়েছে । ট্যুইটটি প্রায় ৩.৫ লক্ষাধিকের উপরে লাইক পেয়েছে এবং রিট্যুইট হয়েছে প্রায় ৩০ হাজারের মত।
সোস্যাল মিডিয়ার বিখ্যাত ক্রিয়েটরেরা সেই ট্যুইটে মন্তব্য
করেছেন এবং এখনো অনেকে নিজেদের মত করে মন্তব্য করে যাচ্ছেন। শুধু তাই নয় Elon Musk
এর মন্তব্য থেকে কিছুটা স্পষ্ট ধারনা পাওয়া যাচ্ছে যে খুব দ্রুত ট্যুইটারে ক্রিয়েটরদের
জন্য অভিনব প্রকল্প নিয়ে আসতে চলেছে।

No comments