বিশ্বের জনসখ্যা বর্তমানে ৮ বিলিয়ন ঃ 2023 সালের মধ্যে বর্তমান বিশ্বের জনবহুল দেশে পরিণত হতে চলেছে ভারত
বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি একটি অন্যতম মাত্রা নিয়েছে। বিশ্বের জনসখ্যা বর্তমানে ৮ (আট) বিলিয়ন এ ছুঁয়েছে। যা বিশ্বের দরবারে একটি বিশাল চিন্তার বিষয়। এর মধ্যে তথ্যসুত্র অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে বর্তমান বিশ্বের জনবহুল দেশে পরিণত হতে চলেছে ভারত।
জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের জনসংখ্যা আট বিলিয়ন অর্থাৎ ৮০০ কোটিতে পৌছে গেছে। আগামী বছর চীনকে ছাড়িয়ে বিশ্বের জনবহুল দেশ হিসেবে পরিচিতি লাভ করতে চলেছে ভারত জাতিসংঘের তথ্য এই কথাই বলে। UNFPA এর তথ্য অনুসারে ভারতে কৈশোর এবং যুব সম্প্রদায়ের জনসংখ্যা সবথেকে বেশি ।
জনসংখ্যা বৃদ্ধি সমাজের ক্ষেত্রে ভয়ংকর প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। কেননা জনসংখ্যা বৃদ্ধির ফলে ক্ষুধা এবং দারিদ্রতাকে মোকাবিলা করা মানুষের পক্ষে কঠিন হয়ে উঠবে। সুতরাং দ্রুত জনসংখ্যা বৃদ্ধি একটি দেশের জন্য তথা সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ একটি বিষয়। এছাড়াও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে দারিদ্র দূরীকরণ , ক্ষুধা , অপুষ্টির জন্য লড়াই, শিক্ষা-স্বাস্থ্য-কর্মের জন্য যোগান দেওয়া আরও কঠিন হয়ে পড়বে। অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল লিউ জেনমিন এর কথায় এই চিত্রগুলি উঠে আসে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন। চীনের বর্তমান জনসংখ্যা ১,৪৫২,৪৬২,৬০০ জন। জাতিসংঘের সর্বশেষের তথ্য ওয়ার্ল্ডোমিটার হিসেবে ১৫ ই নভেম্বর ২০২২ তারিখ অবধি এই সংখ্যা রয়েছে।
জাতিসংঘের সর্বশেষের তথ্য ওয়ার্ল্ডোমিটার হিসেবে ১৫ ই নভেম্বর ২০২২ তারিখ অবধি ভারতের জন্যসংখ্যা ১,৪১২,০৮৮,৪৪৯ জন। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৭% এর সমান।

No comments