Breaking News

দ্রুত ওজন কমানোর সহজ উপায় - Daily TechSite

Weight loss
ছবি-সংগৃহীত 


আপনার ওজন ধীরে ধীরে অনেক বৃদ্ধি পেয়েছে? ওজন কমানো যায় কিভাবে? ওজন কমানোর উপায় খুঁজছেন? তাহলে আর দেরি কেন , আজ থেকেই শুরু করুন এই অভ্যাস গুলি । কিছুদিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 

আপনার প্রতিদিনের খাবারের তালিকায় শস্যদানা থেকে উৎপাদিত খাবার রাখলে ফ্যাটযুক্ত ও ভাজাপোড়া খাবারের প্রতি আকর্ষণ শতভাগ কমবে। কেননা ফ্যাট যুক্ত খাবার ওজন বাড়াতে সাহায্য করে। তাই বেশি বেশি ফ্যাট যুক্ত খাবার ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন।  ওজন কমানোর অন্যতম উপাদান হচ্ছে সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি আপনাকে স্বাস্থ্যকর থাকতে বিশেষ ভাবে সাহায্য করবে । কেননা সবুজ শাকসবজিতে পুষ্টি ভরপুর রয়েছে এবং এটি কম ক্যালোরিযুক্ত হয়ে থাক। 

ওজন কমানো যায় কিভাবে ? 


ওজন কমানোর পদ্ধতি বহু রয়েছে। কিন্তু কোনগুলি কার্যকর হবে? ওজন কমাতে হলে প্রথমত আপনাকে অতিরিক্ত ক্যালোরি যুক্ত খাবার বাদ দিতে হবে এবং চিনি অর্থাৎ সুগার খাওয়া কমিয়ে আনতে হবে।  এরপর আপনার খিদের মাত্রা নিজেকেই কমিয়ে আনতে হবে। এছাড়াও শরীরের চর্বি কমাতে হবে বেশি বেশি জল খাওয়ার মাধ্যমে। হালকা গরম জল চর্বি কমানোর ক্ষেত্রে ভালো কার্যকরী। বেশি বেশি জল পান করলে কিডনি ভালো থাকে এবং পেট মোটা হওয়া থেকে বাঁচবেন। তবে খাবারের 30 মিনিট আগে ও 30 মিনিট পরে পরিমাণ মতো জল খেতে হবে। ফলে দেখা যাবে ধীরে ধীরে ওজন হ্রাস পাচ্ছে। 

ওজন কমানোর খাবারের তালিকা : 


আপনার খাবারের তালিকায় এমন কিছু খাবার বাছুন যেগুলো আপনার ওজন কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমে আপনি তালিকার মধ্যে প্রোটিন যুক্ত খাবার অবশ্যই রাখুন এবং সঙ্গে একপ্রকার চর্বি যুক্ত খাবার রাখতে পারেন। এছাড়াও সবুজ শাকসবজিতো রাখবেনই। আপনাকে খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাস যাতে অনিয়ন্ত্রিত না হয়।  20-50 গ্রাম প্রোটিন রাখুন সেই তালিকায়।  প্রোটিনের উৎস হিসেবে আপনি রাখতে পারেন সামুদ্রিক মাছ , মাংস , ডিম। ওজন কমানোর ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ স্বল্প রাখবেন। 

কম ক্যালোরি, পুষ্টিগুণযুক্ত সবুজ শাকসবজির মধ্যে ফুলকপি , টমেটো , শাক , বাঁধাকপি , সুইস চারড , লেটুস ও শসা হল অন্যতম। 

ওজন কমানোর ব্যায়াম : 


স্বাস্থ্যকর খাবারের সাথে সাথে নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করলে দ্রুত ওজন কমাতে পারেন।  এক্ষেত্রে আপনি সকালে কিংবা বিকেলে সময় নিয়ে ব্যায়াম করতে পারেন। দৈনিক মাত্রানুযায়ি ভারোত্তোলন করলে আপনার ওজন কমানো থেকে শরীরের অন্যান্য দিকেও উন্নতি ঘটে। 

ওজন কমানোর ঘরোয়া উপায় : 


সময় মত ঘুমোন , ডায়েট এ প্রোটিন যুক্ত খাবার জুড়ে দিন , স্বাস্থ্যকর খাবার ও স্ন্যাকস গ্রহণ করুন , কম পরিমাণে চিনি ব্যবহার করুন , বেশি বেশি জল পান করুন , খাবারের সাথে লেবু রাখুন। 

তরল ক্যালোরি খাওয়া যাবে না যেমন- ফ্রুইট ড্রিঙ্কস , কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন প্রকার জুস। 

Sourse- বিভিন্ন প্রকার স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা।

No comments