Breaking News

YouTube Shorts কি এবং এর মাধ্যমে কিভাবে অতিরিক্ত আয় করা সম্ভব? জানুন বিস্তারিত

YouTube শর্টস ভিডিও

ইউটিউব শর্টস কি তা জানার পাশাপাশি এর অন্যান্য প্রয়োজনীয়তা গুলি জেনে রাখা অত্যন্ত জরুরী। ইউটিউবের নতুন ধরনের এই কনটেন্ট থেকে ক্রিয়েটররা কিভাবে উপকৃত হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলটিতে। বিশেষ ভাবে বলা হচ্ছে এই YouTube Shorts থেকেও আয় করে নেওয়ার সুযোগ দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। যার জন্য ইউটিউব একশো মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। YouTube Shorts ফিচার একটি beta মাধ্যম অর্থাৎ টেস্টিং লেভেল। 

💠 YouTube Shorts কি? 

Shorts ভিডিও TikTok এর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে এবং সাথে সাথে Instagram Reels এর এর প্রভাব রয়েছে। এদিকে Mark Zuckerberg আবার shorts এর উপর নজর রেখে Facebook Reels নিয়ে এলেন। এই জনপ্রিয় প্লাটফর্মগুলোর কথা ভেবেই গুগল নিয়ে এসেছে ইউটিউব শর্টস ভিডিও ফেচার। যা ইউটিউব ভিউয়ারসদের নতুন এক ধরনের আস্বাদন এবং ক্রিয়েটরদের আয় বৃদ্ধি করার এক বিশাল সুযোগ করে দিয়েছে। 

💠 Shorts ভিডিওর জনপ্রিয়তা : 

বর্তমানে shorts ভিডিওর চাহিদা বৃদ্ধি পেয়েছে। কেননা  তরুণ ইউটিউব ইউজারেরা তাদের অতিরিক্ত সময় কাটাচ্ছে shorts ভিডিও দেখে। স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন categori এর ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারছে। ফলে shorts video এর scale দৈনিক বেড়ে যাচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে ছোটো থেকে বড়ো সকলেই YouTube প্ল্যাটফর্মের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত। তথাপি ইউটিউব শর্টস ভিডিও দারুন জনপ্রিয়তা লাভ করেই চলেছে গোটা বিশ্বে।  

Normal/Regular ইউটিউব ভিডিও আপলোড করতে হলে ক্রিয়েটরদেরকে আগে তাদের কনটেন্টগুলো ভালভাবে পর্যবেক্ষণ করে, বিভিন্ন rules, terms মেনে এডিটিং করতে হয়ে থাকে। কিন্তু ইউটিউব শর্টস এর ক্ষেত্রে মাত্র 1 মিনিটের অন্তর্বতী সময়ের যে কোন ভিডিও সরাসরি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে আপলোড করতে পারবেন। এক্ষেত্রে বিশেষ কোনো এডিটিং এর প্রয়োজন হয় না। দৈনিক দ্রুত এবং বেশি পরিমাণে Shorts Video আপলোড করার সুবিধা পেয়ে থাকে ক্রিয়েটরেরা। 

💠 YouTube Shorts ভিডিও ফেচার : 

আপনি সবসময় YouTube থেকে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে হেল্প নিয়ে থাকেন। বিশেষত মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রতিটি মুহূর্তেই এর ধারের কাছে থাকে। মোবাইল অ্যাপের মাধ্যমে উপরের সার্চ বার থেকে যেকোনো নরমাল/রেগুলার ভিডিও পেয়ে থাকি। কিন্তু YouTube Shorts Video কোথা থেকে সরাসরি দেখা যাবে? এক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে ইউটিউব এর হোম পেজেই শর্টস ভিডিওগুলো সহজে খুঁজে পেতে পারেন। অ্যাপের একটু নিচের দিকে স্ক্রল করলেই  “shorts shelf” নামে vertically ভিডিওগুলো সাজানো থাকে। 

হ্যাঁ, আপনার  search এবং watch history এর ভিত্তিতে এই Shorts গুলি এলগরিথম এ চলে আসে। আপনার লক্ষ্য করবেন যে প্রতিটি শর্টস ভিডিওতে সাবস্ক্রাইব বাটন ফাংশনটির সাথে সাথে লাইক, ডিসলাইক, কমেন্ট এবং শেয়ার করার অপশনগুলি রয়েছে। 

💠 কিভাবে YouTube Shorts ভিডিও বানাবেন? 

আপনি কি YouTube Shorts Video বানাতে চান এবং  Shorts এর কনটেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এখনি জেনে নিন এটির পদ্ধতি। 

১> প্রথমে আপনার মোবাইল থেকে ইউটিউবে Sign in করে নিন। আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেই চ্যানেল এই করতে পারেন। নতুন ক্রিয়েটর হলে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করে নিন। 

২> এরপর আপনার মোবাইলের ইউটিউব অ্যাপের ভিতরে হোম পেজ এ প্লাস চিহ্ন অর্থাৎ "Create" এ একবার ট্যাপ করুন। 

৩> এরপর একবার "Create a Short" অপশন এ ট্যাপ করে ফেলুন। 

৪> এখন আপনার শর্টস ভিডিও রেকর্ড করতে পারবেন কিংবা আগে থেকে ফোনে রেকর্ড করা থাকলে তা বেছে নিন। 

৫> ভিডিও বেছে নেওয়ার পরে "Next" এ ট্যাপ করতে হবে। তখন ভিডিওটি "Preview" করুন হিসেবে দেখাবে। 

৬> তখন "Next" এ ক্লিক করে  ভিডিওটির ডিটেইলস অ্যাড করে দিন এবং আবার "Next" এ ক্লিক করুন । 

৭> এবার শর্টস ভিডিওর জন্য 100 character এর মধ্যে একটি মার্জিত টাইটেল প্রদান করুন। 

৮> এরপর দেখে নিন shorts video টির visibility Public/Private , public সিলেক্ট করুন। 

৯> এখন আপনি একবার ডিটেলস চেক করে Upload এ ট্যাপ করে করুন। এভাবেই খুবই সহজ উপায়ে কম সময়ে আপনি Shorts Video আপলোড করতে পারবেন। 

💠 ইউটিউব শর্টস ভিডিও এর দৈর্ঘ্য ও ফরম্যাট : 

এখন আপনাদেরকে জানতে হবে YouTube Shorts Video কত দৈর্ঘ্যের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এছাড়াও YouTube Shorts এর ভিডিওগুলির ফরম্যাট কেমন হবে সেই বিষয় গুলি সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে হবে। কেননা Normal/Regular ভিডিও আপলোড এর ফরম্যাটের সাথে Shorts এর ফরম্যাটের বিস্তর পার্থক্য রয়েছে। 

প্রথমত, ইউটিউব শর্টস ভিডিওটির দৈর্ঘ্য অবশ্যই ১ মিনিটের নীচে রাখতে হবে। আবার সর্বনিম্ন ১৫ সেকেন্ডের হতে হবে। 

দ্বিতীয়ত, শর্টস ভিডিওর ক্ষেত্রে ডাইমেনশনও অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। YouTube Shorts ভিডিও Vertically আপলোড করতে হবে। 

তৃতীয়ত, ১০৮০ * ১০৮০ পিক্সেল এর perfect square এর ভিডিওগুলিকেও আপনি YouTube Shorts এর মাধ্যমে পরিবেশন করতে পারবেন। 

বিশেষ ভাবে বলা হচ্ছে, ভিডিও পিক্সেল যদি কম বেশি হয় তাহলে ইউটিউব আপনার ভিডিওটিকে Shorts Video এর আওতার বাইরেও রাখতে পারে। 

💠 YouTube Shorts থেকে আয়ের ঘোষণা : 

YouTube ইতিমধ্যে ঘোষণা করেছে যে  ইউটিউবে Shorts ভিডিও তৈরি করলে তাদেরকে একশ ডলার থেকে দশ হাজার ডলার পর্যন্ত মোটা অঙ্কের অর্থ দেবে। কিন্তু তা Views , like ও share এর উপর ভিত্তি করে YouTube সেই ক্রিয়েটরদের পুরস্কার স্বরূপ প্রদান করবে। বিশেষ ভাবে বলা হয়েছে যদি সেই চ্যানেল মনিটাইজেশন এর আওতায় নাও আসে অর্থাৎ পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত না থাকে তবুও এই সুবিধা নিতে পারবেন ক্রিয়েটররা। এই বাজেটে ইউটিউব  সর্বমোট 100 মিলিয়ন ইউএস ডলার এর বিনিয়োগ করেছেন বলে জানিয়েছেন। 

💠 YouTube Shorts ও মনেটাইজেশন : 

অনেকেই প্রশ্ন করে থাকেন YouTube কি Shorts এর ক্ষেত্রে মনেটাইজেশন দিয়ে থাকেন? কিংবা YouTube Shorts থেকে কি AdSense দ্বারা আয় পাওয়া যায়? এক্ষেত্রে উত্তর হবে- "না"। কেননা YouTube Shorts ভিডিওগুলোতে গুগল কোন অ্যাড দেখায় না। তাই ইউটিউব শর্টস ভিডিও থেকে AdSense রেভেনিউ আয়ের বিষয়টিও ভিত্তিহীন। 

ইউটিউব শর্টস ভিডিও এর মাধ্যমে আসা ভিসিটরেরা যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি View করলে তা "watch time" এ যুক্ত হবে। Shorts দ্রুত ভাইরাল হয়ে গেলে আপনার চ্যানেলের আয় বৃদ্ধি পেতে পারে। কেননা YouTube Shorts video চ্যানেল এর রিচ বাড়াতে সাহায্য করে। অর্থাৎ এখন YouTube shorts এর মাধ্যমে অতিরিক্ত আয় করুন। বেশি বেশি সাবস্ক্রাইবার অর্জন করার জন্য কাজে লাগানো যেতে পারে এই ফিচারটিকে।

No comments