Breaking News

গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে প্রচুর কর্মী নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করলো SSC Recruitment Board

Ssc recruitment Group C, D


Staff Selection Commission বিভিন্ন দপ্তরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যে SSC Recruitment Board নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই পদগুলিতে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। SSC Phase- IX 2021 এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।

Staff Selection Commission Group- C & Group- D Recruitment 2021 এর শূন্যপদগুলিতে আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নীচে দেওয়া ডিটেলস ভালো মতো দেখে নিন। এর পরেই আবেদন করে ফেলুন। 

SSC Recruitment 2021- মোট শূন্যপদ :  


SSC Recruitment 2021 এ মোট 3261 টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে - SC- 477, ST- 249, OBC- 788, UR- 1366, ESM- 133, EWS-381 টি করে ভ্যাক্যান্সি রয়েছে । 

আবেদনের শিক্ষাগত যোগ্যতা :  


বিভিন্ন পদের ভিত্তিতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রার্থীর আবেদনের সুযোগ পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলস সমস্ত বিবরণ দেখে নিন। 

আবেদনের ক্ষেত্রে বয়সসীমা :


1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে প্রার্থীদের বয়স সীমা 18-30 / 18-27 / 18-25 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী বযসের সীমা নির্ধারণ করা হয়েছে। সংরক্ষিত প্রার্থীদেরকে সরকারি নিয়মে বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে। 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ : 


24 সেপ্টেম্বর 2021 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করতে পারবেন 25 অক্টোবর, 2021 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 28 অক্টোবর 2021 । আবার, ব্যাঙ্ক Challan করে দেওয়ার শেষ তারিখ 1 নভেম্বর, 2021 । 

গ্রুপ C & D তে আবেদনের পদ্ধতি :  


SSC group C & D Recruitment 2021 এর শূন্যপদগুলিতে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফলাইনে আবেদনের বিষয়ে কোনোরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে -

প্রথমত, প্রার্থীদেরকে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। - https://ssc.nic.in/

দ্বিতীয়ত, রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর অনলাইন আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে । 

আবেদন ফি কত দিতে হবে? :  


প্রার্থীদেরকে আবেদন ফি বাবদ 100 টাকা করে দিতে হবে।  BHIM UPI, Net Banking, VISA Card, Master Card, Debit Card, Credit Card এর মাধ্যমে প্রার্থীরা আবেদন ফি জমা করতে পারবেন। অথবা State Bank of India -র ব্যাংক চালান করে 1 নভেম্বর এর মধ্যে ফি দিতে পারবেন বলে জানিয়েছেন ssc recruitment  board । 

তবে মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এক্স সার্ভিসম্যান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না বলে বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে। 

SSC Group C & D Recruitment 2021 এর বিষয়ে অতিরিক্ত ডিটেলস পেতে SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। অথবা নোটিফিকেশন পেতে এই লিঙ্কে যান- 

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_24092021.pdf 


No comments