Breaking News

আপনি কি জানেন? ফুলেরাও জ্যান্ত পতঙ্গদের ধরে খেয়ে ফেলে , দেখুন ভিডিও

Hungry flowers

আপনি কি জানেন? ফুলেরাও জ্যান্ত পতঙ্গদের ধরে খেয়ে ফেলে। পৃথিবীতে এরকম বহু উদ্ভিদ রয়েছে। যারা সরাসরি পতঙ্গদের খেয়ে ফেলে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার মতো দেশের জঙ্গলে এধরনের উদ্ভিদ, ফুল দেখা যায়। চলুন তাহলে এদের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক- 

আসলে আমরা জানি গাছেরা মাটি থেকে খনিজ, লবণ, জল, বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড ইত্যাদি সংগ্রহ করে সূর্যের আলোর সাহায্যে প্রয়োজনীয় খাদ্য প্রস্তুত করে। তবে অন্যান্য প্রাণীদের মতো জীবন্ত কীটপতঙ্গ, সাপ, কেন্নো, মাছি, মশা এমনকি উড়ে আসা বাদুড়, পাখিদেরকেও আস্ত হজম করার ক্ষমতা রাখে কিছু কিছু উদ্ভিদ/ফুল। অর্থাৎ প্রাণবন্ত কীটপতঙ্গদেরকে ভক্ষণ করে তারা বেঁচে থাকে। 
Hungry flowers

হ্যাঁ, সত্যিই তাই। গুগল, ইউটিউবে সার্চ করলে এরকম বহু উদাহরণ আমরা পেয়ে যাব। সেগুলোতে দেখা যায় যে কেমন করে একটি ফুল ফাঁদ পেতে বসে থাকে এবং সেই ফাঁদে পা বাড়াতেই শিকার হয়ে যায়। কোথাও দেখা যায় ফুলের পাপড়ি দুটি দুদিকে মেলে থাকে মনে হয় যেন ক্ষুধার্ত মুখ চেয়ে আছে খাবারের অপেক্ষায়। ঠিক তাই, তারা খাওয়ায় জন্যই পাপড়ি মেলে থাকে। যখনই কোনো পোকামাকড় সেখানে বসে তৎক্ষনাৎ পাপড়ি দুটো জুড়ে যায়। যতক্ষণ না অবধি সেই পতঙ্গটি পচে না যায় ততক্ষণ বন্ধই থাকে। 

আসলে ফুলের পাপড়ির ভিতরে এমন কিছু পদার্থ থাকে যার মাধ্যমে পতঙ্গগুলি থেকে প্রোটিনজাত দ্রব্য, এনার্জি শুষে নেয়। ফলে পতঙ্গের মৃত্যু ঘটে এবং পচন ধরে। এবং পরবর্তীতে ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ পাপড়ি মেলে পরবর্তী শিকারের উদ্দেশ্যে। 

আসুন এরকম একটি ভিডিও দেখে নেই- 

আবার কোথাও দেখা যায় কলস আকৃতির কিছু ফুল। এদের উপরে ছাদের মতো একটি পাপড়ি থাকে বৃষ্টি রোদ থেকে রক্ষার স্বার্থে। এই কলস আকারের ফুলের ভিতরের দিকটা পিচ্ছিল পদার্থের প্রলেপ দেওয়া থাকে এবং ভিতরের তলদেশ পিচ্ছিল তরলে পুর্ণ থাকে । তাই এদের ক্ষেত্রে দেখা যায়, কীট পতঙ্গ উপরে চলাফেরা করার সময় পিছলে পড়ে যায় সেই তরলের মধ্যে। সেখান থেকে আর বেরোতে পারে না এবং তরলের মধ্যেই তার মৃত্যু ঘটে। তখন এই কলস আকৃতির ফুল আবার সেই পতঙ্গের শরীর থেকে প্রোটিন ও এনার্জি সংগ্রহ করে থাকে। 

1 comment:

  1. Harrah's Cherokee Casino & Hotel - JamBase
    Harrah's Cherokee Casino & Hotel - The largest casino in Cherokee, 김천 출장샵 NC offers over 2000 포천 출장안마 slots 구미 출장마사지 and table games. 밀양 출장마사지 Our casino has over 2000 경산 출장안마 slots,

    ReplyDelete