Breaking News

NIOS : ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর সহ আরও বেশকিছু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

NIOS publish Recruitment notice


নিউদিল্লী : চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং(NIOS)। ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর সহ আরও বেশকিছু পদে নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগের ঘোষণাও জানিয়ে দিয়েছেন দপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে শতাধিক পদে নিয়োগ করা হবে । আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই চাকরি প্রার্থীদের আবেদন করার ঘোষণা করা হয়েছে। NIOS এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে - https://recruitment.nios.ac.in/ .

NIOS (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং) এর  বিভিন্ন পদগুলিতে কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত দিতে হবে, কোন পদে কতজন প্রার্থী নিয়োগ করা হবে, পদ অনুযায়ী যোগ্যতা কতটা প্রয়োজন, কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে এবং বেতনের স্কেল কত হবে- এই সবকিছুর সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। প্রথমে মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন তারপরেই আবেদন করে ফেলুন অনলাইনের মাধ্যমে। 

NIOS এর অফিসিয়াল ওয়েবসাইট :


NIOS এর পদে আবেদনের অফিসিয়াল লিঙ্ক : 




NIOS এর শূন্যপদের বিবরণ : 


ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং মোট ১১৫ টি  শূন্যপদ পূরণ করবে। 

ডিরেক্টর-  ১টি ; জয়েন্ট ডিরেক্টর- ১টি ; ডেপুটি ডিরেক্টর- ১টি ; অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর- ২টি ; অ্যাকাউন্টস অফিসার- ১টি ; অ্যাকাডেমিক অফিসার- ১৭টি ; রিসার্চ এবং এভ্যালুয়েশন ১ টি ; সেকশন অফিসার- ৭টি ; অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- ১টি ; হিন্দি অফিসার- ১টি ; অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার- ১টি ; EDP সুপারভাইজার- ৩৭টি ; জুনিয়র ইঞ্জিনিয়ার- ১টি ; অ্যাসিস্ট্যান্ট- ৪টি ; স্টেনোগ্রাফার- ৩টি ; জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- ৩৬টি । 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ : 


বিজ্ঞপ্তি অনুসারেই ১১ ই সেপ্টেম্বর আবেদন প্রক্রিয়া শুরু করেছে NIOS কর্তৃপক্ষ। প্রার্থীদেরকে নির্দিষ্ট সময়ে মধ্যে আবেদন করতে বলা হয়েছে।  প্রার্থীরা  ১০ ই অক্টোবর, ২০২১ অবধি আবেদন পত্র জমা দিতে পারবেন। 

NIOS-এ শূন্যপদের আবেদন ফি : 


গ্রুপ A>
আনরিজার্ভড , OBC- ৭৫০ টাকা । 

গ্রুপ B & C>
আনরিজার্ভড , OBC-  ৫০০ টাকা । 

গ্রুপ A & B>
ST, SC, EWS- ২৫০ টাকা । 

গ্রুপ C>
ST, SC & EWS- ১৫০ টাকা । 

প্রত্যেককে আবেদন ফি ছাড়াও প্রসেসিং ফি বাবদ আরও ৫০ টাকা পেমেন্ট করতে হবে। 

NIOS-এ আবেদনের বয়সসীমা : 


ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীরদের বয়সের সর্বোচ্চ সীমাগুলি উল্লেখ করে দেওয়া হয়েছে। নীচে বর্ণনা করা হল- 

ডিরেক্টর- ৫২ বছর ; জয়েন্ট ডিরেক্টর- ৪৭ বছর ; ডেপুটি ডিরেক্টর- ৫৬ বছর ; অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর- ৩৭ বছর ; অ্যাকাউন্টস অফিসার- ৫৬ বছর ; অ্যাকাডেমিক অফিসার- ৩৭ বছর ; রিসার্চ এবং এভ্যালুয়েশন- ৩৭ বছর ; সেকশন অফিসার- ৩৭ বছর ; অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- ৩৭ বছর ; হিন্দি অফিসার- ৩৭ বছর ; অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার- ৫৬ বছর ; EDP সুপারভাইজার- ৩৭ বছর ; জুনিয়র ইঞ্জিনিয়ার- ৩০ বছর ; অ্যাসিস্ট্যান্ট- ২৭ বছর ; স্টেনোগ্রাফার- ২৭ বছর ; জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- ২৭ বছর । 

NIOS এ আবেদনের পদ্ধতি : 


NIOS এর বিভিন্ন শূন্যপদে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে। এর পর স্ক্রিনে দেখতে পাবেন "VACANCY NOTIFICATION" । সেখানেই নীচের অংশে "Apply Now (Direct)" এবং "Apply Now (Deputation)" এ ক্লিক করলে আবেদনের জন্য অনলাইন ফর্মটি চলে আসবে। সেখানে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে হবে। 

NIOS-এ পদগুলিতে বেতন : 


CPC লেভেল অনুসারে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতনের স্কেল থাকবে। এখনও বেতনের স্কেল বিষয়ে সঠিক এবং সম্পূর্ণ বিবরণ পাওয়া যায়নি।সেই অতিরিক্ত তথ্য NIOS কর্তৃপক্ষের দ্বারা পরবর্তীতে বিজ্ঞপ্তিতে দিয়ে জানিয়ে দেওয়া হবে। 

No comments