Breaking News

কীভাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছাড়াই আধার কার্ড ডাউনলোড করবেন? দেখে নিন পদ্ধতি

Aadhaar card updates


ভারতীয়দের জন্য আধার কার্ডের ব্যাপারে সুখবর নিয়ে এলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) । এখন থেকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার  ছাড়াই গ্রাহকরা Unique Identification Authority of India এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন নিজের আধার কার্ড , এমনটাই তথ্য প্রকাশিত হয়েছে। 

রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই আপডেট করতে পারবেন আধার কার্ড (Aadhaar card), সম্প্রতি গ্রাহকের সুবিধার্থে নতুন সুযোগ করে দিয়েছে UIDAI। এর আগেও জেনেছি আধারকার্ড না থাকলে বন্ধ হতে পারে ব্যাঙ্কের পরিষেবা। এছাড়াও বিভিন্ন প্রকার নথিপত্র তৈরিতে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডের সংযুক্তিকরণ। উল্লেখযোগ্য কয়েকটি যেমন- প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স , রেশন কার্ড , জব কার্ড , লেবার কার্ড ইত্যাদি। 

কিছুদিন আগে পর্যন্ত মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকলে অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারতেন না কেউই।  কিন্তু এখন থেকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার না থাকলেও কেবল একটি মাত্র এস এমএসের মাধ্যমে ডাউনলোড করা যাবে আধার কার্ড। 

কীভাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছাড়াই আধার কার্ড ডাউনলোড করবেন?


1. এক্ষেত্রে প্রথমে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 

2. এরপর হোম স্ক্রিনের ডানদিকের ওপরে ড্রপডাউন অপশনে ক্লিক করতে হবে। 

3. এবার সেই মেনু থেকে ‘My Aadhaar’ অপশনে ক্লিক করলে  ‘Order Aadhaar Reprint’ বলে একটি অপশন দেখতে পাবেন। 

4. এরপর আপনাকে সেখানে ক্লিক করতে হবে এবং  12 সংখ্যার আধার নাম্বার বা 16 সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নাম্বারটি দিয়ে 'Submit' এ ক্লিক করতে হবে। 

5. এখন আপনাকে একটি সিকিউরিটি কোড এন্টার করে ‘My Mobile number is not registered’ অপশনটিতে ক্লিক করতে হবে। 

6. আপনার হাতের কাছে যে মোবাইলে নম্বরটি রয়েছে সেটি ইনপুট করুন এবং  ‘Send OTP’ অপশনে ক্লিক করুন। 

7.  আপনাকে ‘Terms and condition’ এ সাবমিট বাটানে ক্লিক করে চুক্তিবদ্ধ হয়ে নিতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। 

8. এখন হোম পেজে আধার প্রিন্ট আউট করার জন্য ‘Preview Aadhaar Letter’ এ যান এবং সমস্ত তথ্য মিলিয়ে নেওয়ার পর ‘Make Payment’ অপশনে ক্লিক করুন। 

9. সব শেষে বলা হয়েছে যে আধার কার্ডের প্রিন্ট আউট অথবা পিডিএফ বের করতে হলে তৎক্ষনাৎ সেখানে আপনাকে ডিজিটাল সিগনেচার আপলোড করতে হবে। 

সাথে সাথে অথোরিটির তরফে আপনার মোবাইল নাম্বারে Sms এর মাধ্যমে আবেদনের নাম্বার দেওয়া হবে। এই আবেদন নম্বরের ভিত্তিতেই আপনি আপনার কাজটির অবস্থান যাচাই করতে পারবেন। এভাবেই আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই আধার আপডেট অথবা ডাউনলোড করতে পারবেন, এছাড়াও  আধার সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন। যা জনগনের সুবিধার দিকটি ভেবেই UIDAI সিদ্ধান্তটি নিয়েছেন।

2 comments: