Breaking News

আধার-প্যান কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ ঘোষণা : কেন্দ্রীয় সরকার

Aadhaar-PAN news

আধার-প্যান ব্যবহারকারীদের জন্য বিশেষ ঘোষণা - কেন্দ্রীয় সরকার :


আবার আধার ও প্যান কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ ঘোষণা জারি করেছে কেন্দ্র সরকার। নতুন করে আধার ও প্যান কার্ডের লিঙ্ক করানোর সময়সীমা বৃদ্ধি করলো কেন্দ্র সরকার। এর আগে একইভাবে একটি নির্দিষ্ট সময়সীমা স্থির করা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে সময়ের মধ্যে লিঙ্ক না করালে 1000 টাকা জরিমানা দিতে হবে। 

এরপরেও বহু ব্যবহারকারী এখনও অবধি প্যান কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণ থেকে বিরত রয়ে গিয়েছে। সম্ভবত Covid বিপর্যয়ের কারণে অনেকেই সময় মতো সংযুক্তিকরণের কাজ করে উঠতে পারেননি। আর সেই কারণেই কেন্দ্র সরকারের তরফে এই সংযুক্তিকরণের সময়সীমা ফের একবার বর্ধিত করা হয়েছে। 

কিছুদিন আগের নির্দেশে বলা হয়েছিল 30 সেপ্টেম্বর 2021-এ আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্কের (PAN-Aadhaar link) কাজ শেষ করতে হবে ব্যবহারকারীদের। কিন্তু এক্ষেত্রেও দেখা গেলো, এই তারিখ নির্দিষ্ট রইলো না। আয়কর দপ্তর সূত্রে জানা গেছে ফের 30 শে সেপ্টেম্বর থেকে কয়েক মাস বৃদ্ধি করেছে কেন্দ্র। 

ইতিমধ্যে, আয়কর দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে 2022 সালের 31 শে মার্চ পর্যন্ত আধার এবং প্যান কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে (PAN-Aadhaar linking deadline extended) কেন্দ্রীয় সরকার। কেননা আধার-প্যান সংযোগ(PAN Card-Aadhaar Card link) না করাতে পারলে ব্যাঙ্কিং পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। তাই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
অনলাইনে আধার ও প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhaar link) করবেন ভাবছেন! কিন্তু কিভাবে Aadhaar-Pan card link করতে হবে? এখানে সংক্ষেপে উপস্থাপন করা হল- 

1) এক্ষেত্রে আপনার আধার কার্ড ও একটি প্যান কার্ড থাকতে হবে। 

2) এরপরে আয়কর দপ্তরের( Income Tax Department) e-filing পোর্টালে ভিসিট করুন।

3) সেখানে Quick Links-এর মধ্যে "Link Aadhaar" নামের একটি অপশন দেখতে পাবেন এবং সেটাতে ক্লিক করতে হবে। 

4) পরের পেজে নির্দেশ মতো আপনার বৈধ আধার নম্বর ও প্যান নম্বর দিয়ে নির্দিষ্ট স্থানে টাইপ করতে হবে। 

5) সবশেষে আপনার নাম দিতে হবে, বানান সচেতন থেকে [আধার কার্ডে নাম ভুল থাকলে তা ঠিক করে ফেলুন সহজেই]। তখন ক্যাপচা কোড দিয়ে "Link Aadhaar" অপশনে ক্লিক করুন। 

এভাবেই আপনি আপনার ফোন, ট্যাবলেট বা ল্যাপটপের মাধ্যমে খুবই কম সময়েই প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। 

No comments